ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দোররার শিকার এক কিশোরীর মৃত্যুর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তোপখানা রোডে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে শেষ হয়।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রওশন আরা রুশোর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের ঢাকা নগর সভাপতি অ্যাডভোকেট সুলতানা আক্তার রুবি, সাধারণ সম্পাদক সম্পা বসু, সাংগঠনিক সম্পাদক নাজরিন সুরভি প্রমুখ।
সমাবেশে রওশন আরা রুশো ১৪ বছরের কিশোরী হেনা আক্তারের ওপর নির্যাতনের ঘটনায় দায়ীদের অবিলম্বে গেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একইসঙ্গে তিনি গত সোমবার মানিকগঞ্জের বেথুয়াজাতী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মেহনাজ তানিয় মুনমুনসহ অপর দুুই শিক্ষকের ওপর হামলাকারী কালামিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২১১৪ ঘ.
bdnews24