২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'উদ্ভিদ সংগনিরোধ বিল' উত্থাপন

'উদ্ভিদ সংগনিরোধ বিল-২০১১' জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 03:30 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'উদ্ভিদ সংগনিরোধ বিল-২০১১' জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। বিলটিতে অনুমতি ছাড়া কোনো উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্য, উপকারী জীবাণু, মাটি অথবা প্যাকিং দ্রব্যাদি আমদানির ওপর কঠোর নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে বিলটি উত্থাপন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। পরে তা কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। মতিয়া চৌধুরী বলেন, "উদ্ভিদ ও উদ্ভিদজাত দ্রব্যাদির আন্তর্জাতিক পরিবহনের প্রেক্ষিতে বাংলাদেশে পোকা-মাকড়, রোগ-বালাই অনুপ্রবেশ ও বিস্তার রোধ এবং উদ্ভিদ ও স্বাস্থ্যসুরক্ষার উদ্দেশ্যে এই বিল প্রণয়ন করা হয়েছে।" বিলে বলা হয়েছে- আমদানি অনুমতিপত্র ছাড়া কোনো আমদানিকারক বাংলাদেশে কোনো উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি, উপকারী জীবাণু, মাটি বা প্যাকিং দ্রব্যাদি আমদানি করতে পারবে না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ শাস্তি দুবছরের কারাদণ্ড বা এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে বিলটিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/পিডি/২১২৯ ঘ.