২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড কমেছে: মিজান

জাতীয় মানবাধিকার কমিশন চেয়াম্যান মিজানুর রহমান বলেছেন, দেশে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড অনেক কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 11:24 AM

Updated : 24 Aug 2022, 05:30 PM

মাগুরা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মানবাধিকার কমিশন চেয়াম্যান মিজানুর রহমান বলেছেন, দেশে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড অনেক কমেছে। শনিবার মাগুরা জেলা জজ আদালত প্রঙ্গণে আইনজীবী সমিতির এক আলোচনা সভায় তিনি বলেন, “পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থায় কর্মরতদের আমরা বন্ধু হিসেবে দেখতে চাই।” আইনশৃঙ্খলা রক্ষাকারীদের কারণে কোনো মানুষের অধিকার যেন লঙ্ঘিত না হয় সেদিকে লক্ষ রাখার আহ্বান জানান তিনি। সা¤প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ নিখোঁজ হওয়া এবং পরে তাদের লাশ উদ্ধারের ঘটনা ঘটে। মানবাধিকার সংগঠন অধিকার’র হিসেবে, গত এক মাসে ২৭ জন নিখোঁজ হয়। এদের কয়েকজনের লাশ পরে পাওয়া যায়, যার মধ্যে বিরোধী দল সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রদলের এক নেতাও রয়েছেন। এ ধরনের ঘটনাগুলোর অধিকাংশ ক্ষেত্রে অভিযোগ উঠেছে, আইন-শৃঙ্খলা বাহিনী বিশেষ করে র‌্যাব পরিচয়ে ধরে নেওয়া হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গুপ্তহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়। দেশে এ ধরনের হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় মানবাধিকার কমিশন থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করে আসছে। জেলা আইনজীবী সমিতি সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে গুণীজন সংবর্ধনা ও মানবাধিকার বিষয়ক আলোচনা সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন- জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আবু সাইদ জোয়ারদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহাত আনোয়ার, সহকারী পুলিশ সুপার আজাদুর রহমান প্রমুখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/পিডি/১৭৪৪ ঘ.