২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেক জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 07:08 AM

Updated : 24 Aug 2022, 05:30 PM

নরসিংদী, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেক জন। শিবপুর থানার ওসি বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল ৯টায় উপজেলার রড়ইতলা নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। তিনি জানান, নরসিংদী শহরের ভেলানগর মহল্লার সোহরাব হোসেন (১৮), জয়নাল আবেদীন (১৭) ও রবিন (১৯) মোটর সাইকেলে শিবপুরের দিকে যাবার পথে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি বাস ধাক্কা দেয়। এতে সোহরাব ও জয়নাল ঘটনাস্থলেই নিহত হন। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত রবিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১২৫৬ ঘ.