২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে রুপিসহ ভারতীয় নাগরিক আটক

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ৮৯ হাজার ৩৬০ ভারতীয় রুপিসহ সেদেশের এক নাগরিককে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 01:03 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

শেরপুর, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শেরপুরের শ্রীবরদী উপজেলায় ৮৯ হাজার ৩৬০ ভারতীয় রুপিসহ সেদেশের এক নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুরে সীমান্তের বাবলাকোণা থেকে আটক এই ভারতীয়ের নাম সেংমজন এস শারমা (২৫)। সেংমজন ভারতের তোরা জেলার আমলতি ককলাতোলা গ্রামের বাসিন্দা বলে জানান বিজিবি কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আবু তাহের। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের ৯২ মেইন পিলারের কাছ থেকে এস শারমাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরেক ভারতীয় পালিয়ে যায় বলে তিনি জানান। আটক ব্যক্তিকে শুক্রবার সন্ধ্যায় শ্রীবরদী থানায় হস্তান্তর করেছে বিজিবি। শ্রীবরদী থানার উপ-পরিদর্শক বশির আহমেদ বাদল জানান, এ ব্যাপারে বিজিবি কোম্পানি কমান্ডার আবু তাহের বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯০০ ঘ.