ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক পদে অধ্যাপক নোমান-উর রশীদকে আরো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
এতে বলা হয়, ১২ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে চুক্তির মেয়াদ কার্যকর হবে।
গত ১২ ডিসেম্বর নোমান-উর রশীদের আগের চুক্তির মেয়াদ শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২১২৫ ঘ.
bdnews24