২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের শক্তিকে এক হতে হবে: স্পিকার

স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র রুখতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 03:16 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র রুখতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ। বৃহস্পতিবার চট্টগ্রামের রাউজান কলেজ মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। বৃটিশ বিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে ও জাতির ক্রান্তিলগ্নে চট্টগ্রামবাসীর বীরগাথাকে স্মরণ করে চট্টগ্রামবাসীকে বিজয়ের অভিনন্দন জানান স্পিকার। তিনি বলেন, “সুযোগ পেলেই যারা আমাদের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের গৌরবগাথাকে ম্লান করতে চায়, তাদের ষড়যন্ত্র রুখতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।” পরবর্তী প্রজন্মের জন্য স্বাধীনতার সঠিক ও নির্ভুল ইতিহাস রেখে যেতে হবে, বলেন তিনি। হামিদ বলেন, “স্পিকার হিসেবে আমি সরকারি কিংবা বিরোধী দলের পক্ষ না নিলেও মুক্তিযোদ্ধাদের পক্ষে সবসময় রয়েছি এবং থাকবো।” অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন, স্থানীয় উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমএইচসি/এমআই/২১১৩ ঘ.