বগুড়া, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ায় সদরে অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে নুরুলের বিলের পাশের একটি আলু ক্ষেতে পাশাপাশি পড়ে থাকা লাশ দু’টি পাওয়া যায়।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক রায়হান জানান, উদ্ধার করা একজনের পরনে ফুল প্যান্ট ও জ্যাকেট (২৮) এবং অপরজনের লুঙ্গি ও জ্যাকেট (১৮) ছিল।
বুধবার রাতে কোনো এক সময় তাদের শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা, বলেন তিনি।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯২৭ ঘ.
bdnews24