সিরাজগঞ্জ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার সকালে বিলচিতল গ্রামে এ ঘটনায় নিহত মমতা বেগম (৪৮) ওই গ্রামের রেজাব আলীর স্ত্রী।
ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে সাদ্দাম হোসেন (২৩) পলাতক রয়েছে। সাদ্দাম কাজিপুর মনসুর আলী সরকারি কলেজের ¯œাতকের শিক্ষার্থী।
প্রতিবেশীর বরাত দিয়ে কাজিপুর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে মা ও ছেলের মধ্যে কথা কাটকাটির এক পর্যায়ে সাদ্দাম তার মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এরপরই সাদ্দাম পালিয়ে যায়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই মতিউর রহমান থানায় হত্যা মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭১৬ ঘ.
bdnews24