২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার সরকারি স্কুলে ভর্তি ফল প্রকাশ

ঢাকা মহানগরীর ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের লটারি ও ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 10:42 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের লটারি ও ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকাল ৩টায় এ ফল প্রকাশ করা হয়। “স্কুলের নোটিশ বোর্ডে ফলাফল টাঙিয়ে দেওয়া হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে ৮ ফেব্র“য়ারির মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি হতে হবে।” এবার প্রথম শ্রেণীতে এক হাজার ৪৭৫ জন শিক্ষার্থীকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। গত ২৬ ও ২৭ ডিসেম্বর প্রথম শ্রেণীর ভর্তি লটারি হয়। এই শ্রেণীর জন্য ২৮ হাজার ৩৪৫ শিক্ষার্থী ফরম কেনে। এছাড়া দ্বিতীয় শ্রেণীতে ৬০৩ জন, তৃতীয় শ্রেণীতে এক হাজার ৫১৪ জন, চতুর্থ শ্রেণীতে ৫৩৭ জন, পঞ্চম শ্রেণীতে ৫০২, ষষ্ঠ শ্রেণীতে এক হাজার ৮৯৭, সপ্তম শ্রেণীতে ২৯৯, অষ্টম শ্রেণীতে ৩৮৮ এবং নবম শ্রেণীতে ৭২৯ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শূন্য আসনে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। রাজধানীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে এ, বি ও সি- এই তিন গ্র“পে ভাগ করে ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর দ্বিতীয় থেকে নবম শ্রেণীর ভর্তি পরীক্ষা নেওয়া হয়। দ্বিতীয় থেকে নবম শ্রেণীর ভর্তি পরীক্ষার জন্য ৪২ হাজার ৮৬৪টি ফরম বিক্রি হয় এবার। এর মধ্যে ৩৮ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৬৩১ ঘ.