২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ঘূর্ণিঝড় ‘থেইন’, বন্দরে ২ নম্বর সঙ্কেত

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘থেইন’র কারণে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরে দুই নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 10:13 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘থেইন’র কারণে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরে দুই নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত জারি করা হয়েছে। সব মাছধরা নৌকা ও ট্রলারের গভীর সমুদ্রে চলাচল নিষিদ্ধ করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নিরাপদ জায়গায় থাকতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টি ৩০ ডিসেম্বর ভারতের তালিমনাডু রাজ্যের কুডালর এবং অন্ধ্র প্রদেশের নেলর উপকূলের অতিক্রম করতে পারে। গত ২৫ ডিসেম্বর দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম দিকে কিছুটা সরে গিয়ে বর্তমানে দক্ষিণপূর্ব এবং এর সংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৯টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ২৬০ কিলোমিটার ও কক্সবাজার থেকে ১ হাজার ১৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং মংলা বন্দর থেকে ১ হাজার ১৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিলো। তখন ঘূর্ণিঝড়টির কেন্দ্রস্থলের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ৫৪ কিলোমিটার, যা বৃদ্ধি পেয়ে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এ সময় সাগর উত্তাল থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসএন/১৬১৪ ঘ.