২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতবস্ত্র বিতরণ করলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার রাতে নগরীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 06:49 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার রাতে নগরীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। রাত ১২টার দিকে বনানীর বিভিন্ন স্থানে ফুটপাতে শুয়ে থাকা ছিন্নমূল মানুষদের মধ্যে তিনি এই শীতবস্ত্র বিতরণ করেন। প্রথমে বনানীর ১ নম্বর সড়কে, পরে ওয়্যারলেস এলাকায় কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এ সময় সংসদে বিরোধী দলীয় নেতার সঙ্গে স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্œান শাহ, ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সাবেক সাংসদ আবুল কালাম আজাদ, স্থানীয় নেতা আবদুল আলী নকি প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/০০২৬ ঘ.