২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিমা ভাংচুরের অভিযোগে শিবির নেতা আটক

প্রতিমা ভাংচুরের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানা শিবির সভাপতিকে পুলিশ আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 03:33 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

সিরাজগঞ্জ, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিমা ভাংচুরের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানা শিবির সভাপতিকে পুলিশ আটক করেছে। সোমবার সন্ধ্যায় এনায়েতপুর স্পার এলাকা থেকে জোবায়ের হোসেনকে আটক করা হয়। পরে তাকে প্রতিমা ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে পুলিশ জানিয়েছে। জোবায়ের হোসেন এনায়েতপুরের পাকড়তলা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। এনায়েতপুর থানার ওসি মো. ওয়াহেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এনায়েতপুরের বিভিন্ন এলাকায় গত ১০ দিনে পঁচাট মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ওই ভাংচুরের মামলাগুলোয় জোবায়েরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, বলেন এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৩০ ঘ.