কক্সবাজার, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের ঈদগাঁও নদী থেকে হাত-পা বাঁধা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে ঈদগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন লাল ব্রিজের পশ্চিম পাশে নদীতে ভাসমান অবস্থায় লাশটি (২৮) পাওয়া যায়।
ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক কবির হোসেন সাংবাদিকদের জানান, এলাকার কিছু লোক নদীতে লাশটি দেখে পুলিশকে জানায়।
লাশটিতে পচন ধরায় দুর্গন্ধ বের হচ্ছিল। তার শরীরের বেশ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার নাক ও কান দিয়ে রক্তক্ষরণেরও চিহ্ন রয়েছে। পরনে ছিল প্যান্ট ও গেঞ্জি।
পুলিশ কর্মকর্তা আরো জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮৩৪ ঘ.
bdnews24