২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গয়নার দোকানে চুরি

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি গয়নার দোকানের সিন্দুক ভেঙে সোনা ও রূপার অলঙ্কার নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 11:59 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঝিনাইদহ, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি গয়নার দোকানের সিন্দুক ভেঙে সোনা ও রূপার অলঙ্কার নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার রাতে কোটচাঁদপুর শহরের দুধসরা রোডের চৌধুরী মার্কেটের চৌধুরী জুয়েলার্সে এ ঘটনা ঘটে। কোটচাঁদপুর থানার উপ পরিদর্শক ইমরান হোসেন জানান, চোরেরা শহরের চৌধুরী মার্কেটের কলাপসিবল গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে। এরপর চৌধুরী জুয়েলার্সের স্বর্ণকার কার্তিক চন্দ্র ও নির্মল চন্দ্রকে অচেতন করে ভিতর ঢোকে তারা। “চোরেরা দুটি লোহার সিন্দুক ভেঙে ও শো-কেসে রাখা স্বর্ণ, স্বর্ণালংকার ও রূপা নিয়ে যায়। সোমবার সকালে দুই কর্মচারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।” বিকাল পর্যন্ত ওই দুজনের জ্ঞান ফেরেনি বলে জানান উপ পরিদর্শক ইমরান। কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, চোরেরা আনুমানিক ৫৫ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকানের মালিক অরবিন্দ চৌধুরী। সহকারী পুলিশ সুপার বলেন, “পুলিশের একটি দল চুরি হওয়া মালামাল উদ্ধারে মাঠে নেমেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৭৫৪ ঘ.