২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গেওয়া কাঠ উদ্ধার, ট্রলারসহ আটক ২

বাগেরহাটে সুন্দরবনের তিনশ’ মণ গেওয়া কাঠ ও ট্রলারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বনবিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

বাগেরহাট, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে সুন্দরবনের তিনশ’ মণ গেওয়া কাঠ ও ট্রলারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বনবিভাগ। রোববার গভীর রাতে মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া খাল থেকে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন- মোরেলগঞ্জের চন্দনতলা মঠবাড়িয়া গ্রামের সোহাগ হাওলাদার (২৬) এবং পিরোজপুরের স্বরূপকাঠির উলুবুনিয়া গ্রামের রিপন তালুকদার (২৭)। সোমবার দুপুরে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কাশ্যপী বিকাশ চন্দ জানান, সুন্দরবন থেকে ট্রলারযোগে গেওয়া কাঠ পাচার হচ্ছে খবর পেয়ে রাত ১২টার অভিযান চালানো হয়। এ সময় তিনশ’ মণ গেওয়া কাঠ উদ্ধার এবং দুই পাচারকারীকে আটক করে বনকর্মীরা। এসব কাঠ নদীপথে পিরোজপুর নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বলেন তিনি। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। সুন্দরবনের গেওয়া গাছ কাটার উপর নিষেধাজ্ঞা রয়েছে বলেও এই বন কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭৩৮ ঘ.