চট্টগ্রাম, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন প্রতিমন্ত্রী বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে সংখ্যালঘুু স¤প্রদায়ের মানুষকে নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামরুল ইসলাম শনিবার বলেন, “২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত একটি জোট রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। ওই সময় চট্টগ্রামে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে নির্মমভাবে হত্যা করা হয়।”
“বাঁশাখালীতে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে মারা হয়। সমস্ত দেশে সংখ্যালঘুদের উপর নেমে এসেছিল নিপীড়ন-নির্যাতন ।”
২০০১ সালের নির্বাচনে ক্ষমতায় আসে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট। এরপর দেশের বিভিন্ন স্থানে হিন্দু স¤প্রদায় ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ব্যাপক নির্যাতন চলে। সেসময় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ নির্যাতনের জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করা হয়।
এ নির্যাতনের ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটি বিএনপি-জামায়াত জোটের ২৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যসহ ২৬ হাজার ৩৫২ জনকে চিহ্নিত করে গত এপ্রিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন দেয়। গত এ ডিসেম্বর তা প্রকাশ করা হয়।
চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘বাংলাদেশ জাতীয় মহাতীর্থ উন্নয়ন কমিটি’ আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী বলেন, “বিগত জোট সরকারের আমলে বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান ঘটে। দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা হয়। এমনকি আদালত প্রাঙ্গণেও বোমা হামলার ঘটনা ঘটেছিল।”
১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের বিভিন্ন স¤প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করেছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি নির্যাতন হয়েছিল হিন্দু স¤প্রদায়ের উপর।”
১৯৭১ সালে চট্টগ্রামে নূতন চন্দ্র সিংহের হত্যাকাণ্ডের বিষয়টি উল্লেখ করে কামরুল বলেন, “সেই হত্যাকারী সালাউদ্দিন কাদের চৌধুরী। যিনি দীর্ঘদিন বাংলাদেশে দাপটের সঙ্গথ রাজনীতি করে বেড়িয়েছেন।”
সালাউদ্দীন কাদের চৌধুরী বর্তমানে যুদ্ধাপরাধের অভিযোগে আটক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/১৯২৯ ঘ.
bdnews24