সিরাজগঞ্জ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা থেকে এক চামপন্থি নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাড়িশোনা গ্রামের নিজ বাড়ি থেকে আবু সাইদকে (৪৫) আটক করা হয়। তিনি ওই গ্রামের মেহেরুল্লাহর ছেলে।
তাড়াশ থানার ওসি আতাউর রহমান সাংবাদিকদের জানান, সাইদ চরমপন্থি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পাতাকা) স্থানীয় নেতা।
তার বিরুদ্ধে তাড়াশ থানায় দুটি হত্যা ও একটি অপহরণসহ ৭টি মামলা রয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৮ ঘ.
bdnews24