২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রবীন্দ্রনাথ সত্যকে বহন করার শক্তি জোগান’

জীবন পথে সত্যকে বহন করে নিয়ে যেতে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শক্তি জোগান, বলেছেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক ড. সানজিদা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 06:51 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জীবন পথে সত্যকে বহন করে নিয়ে যেতে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শক্তি জোগান, বলেছেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক ড. সানজিদা খাতুন। শুক্রবার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি একথা বলেন। বিশ্বকবির সার্ধশত জন্মবর্ষকে সামনে রেখে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় ২৩ থেকে ২৫ ডিসেম্বর নারায়ণগঞ্জে রবীন্দ্র উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সার্ধশত রবীন্দ্র জন্মজয়ন্তী পরিষদের আহবায়ক রথীন চক্রবর্তী, সমন্বয়কারী রফিউর রাব্বি, সদস্য সচিব ভবানী শংকর রায় প্রমুখ। তিনদিনের উৎসবে রয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটভুক্ত বিভিন্ন সংগঠনের পরিবেশনায় রবীন্দ্রনাথের গান, কবিতার আবৃত্তি, নৃত্য, রবীন্দ্রমেলা ও প্রদর্শনী। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় রয়েছে ছায়ানটের পরিবেশনা। রবীন্দ্র জন্মজয়ন্তী পরিষদের সমন্বয়কারী রফিউর রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে পরিষদ বছরব্যাপী কর্মসূচির পালন করছে। এর অংশ হিসেবে ২৩ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত রবীন্দ্র উৎসব শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০৪৫ ঘ.