২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবি

ঢাকা-নারায়ণগঞ্জ পথে বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবি জানিয়ে বৃহস্পতিবার জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 04:12 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-নারায়ণগঞ্জ পথে বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবি জানিয়ে বৃহস্পতিবার জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। স্মারকলিপিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক রফিউর রাব্বি বলেন, গত ১৩ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক পথে বেসরকারি বাসমালিকরা বাসভাড়া ৩ টাকা বাড়িয়ে ৩০ টাকা এবং বিআরটিসি এসি বাসের ভাড়া ৩৪ টাকা থেকে বাড়িয়ে ৩৮ টাকা করা হয়েছে। ছয় মাস আগে এই যাত্রাপথে ভাড়া ২২ টাকা থেকে ৩০ টাকা করা হলে আন্দোলনের মুখে দুই দফায় ৩ টাকা কমিয়ে ভাড়া ২৭ টাকা করা হয়েছিলো। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সিএনজিতে চলা বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি করা সরকারী নীতিমালার পরিপন্থী বলে দাবি করেছে যাত্রী অধিকার ফোরাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২২০৫ ঘ.