ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়দিন ও নববর্ষ উপলক্ষে যথাক্রমে ২৫ ডিসেম্বর ও ১ জানুয়ারি ঢাকাস্থ মার্কিন দূতাবাস এবং সংশ্লিষ্ট কার্যালয়গুলো বন্ধ থাকবে।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মার্কিন দূতাবাস ছাড়াও কনস্যুলার শাখা এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার ওই দুই দিন বন্ধ থাকবে।
দূতাবাস বন্ধ থাকলেও মার্কিন নাগরিকদের জরুরি সেবা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২৩৬ ঘ.
bdnews24