২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকামান হত্যা: সরওয়ারের জবানবন্দি

নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার সরওয়ার হোসেন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 03:11 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

নরসিংদী, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার সরওয়ার হোসেন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম রিপতি কুমার বিশ্বাসের খাস কামরায় বুধবার বিকালে তার জবানবন্দি নেওয়া হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশীদ মণ্ডল। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় তিনঘণ্টার জবানবন্দি শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গত ১ নভেম্বর দলীয় কার্যালয়ে মুখোশধারীদের গুলিতে নিহত হন নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন। লোকমানের ছোটভাই মো. কামরুজ্জামান ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী। এর মধ্যে টেলিযোগযোগমন্ত্রী রাজিউদ্দিন রাজুর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুও রয়েছেন। গত ১২ ডিসেম্বর গাজীপুরের চাপুলিয়া থেকে সরওয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ১৩ ডিসেম্বর তাকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। ওই হত্যায় জড়িত অভিযোগে এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে শুধু শহর যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন সরকার মামলার এজাহারভুক্ত আসামি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১০৮ ঘ.