২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুরুল আমিন এবিবি’র নতুন চেয়ারম্যান

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন বেসরকারি ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 05:49 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন বেসরকারি ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রাজধানীর কাকরাইলে নিজস্ব কার্যালয়ে মঙ্গলবার সংগঠনের ১৪তম বার্ষিক সাধারণ সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়। প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- ইষ্টার্ণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। অন্য দুজন ভাইস চেয়ারম্যান হলেন- পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী ও ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান। জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ট্রাস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সাউথইস্ট ব্যাংকের ডিএমডি সৈয়দ ইসতিয়াক হাসিব। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। নুরুল আমিন বেশ কিছুদিন ধরে এনসিসি (ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি একই ব্যাংকে ডিএমডি’র দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২৩৪৪ ঘ.