২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম জেলা পরিষদের দায়িত্ব নিলেন সালাম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 04:22 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম। মঙ্গলবার দুপুর ২টায় জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরোয়ার জাহানসহ পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ১৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর অনুমোদনের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় দেশের ৬১টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করে। দায়িত্ব গ্রহণের পর প্রশাসক আবদুস সালাম সাংবাদিকদের বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নকেই আগ্রাধিকারের তালিকায় রাখবেন তিনি। জেলা পরিষদের কার্যক্রম পরিচালনায় দলীয় দৃষ্টিভঙ্গি প্রাধান্য পাবে কি না জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুসারে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে। তবে দলীয় লোকজনের প্রাধান্য থাকবে না। উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হলে তা সকলের জন্যই হবে। এ সময় মিরসরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন, রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল প্রমুখ তার সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/ডিডি/২২১১ ঘ.