২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কারাগারের সম্প্রসারিত অংশ উদ্বোধন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মঙ্গলবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সম্প্রসারিত অংশের উদ্বোধন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 04:03 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মঙ্গলবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সম্প্রসারিত অংশের উদ্বোধন করেছেন। এ উপলক্ষে বিকালে কারাগার প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী বক্তব্যে সাহারা খাতুন বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে একটি মহল অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, আপনি যতই যুদ্ধাপরাধীদের সমর্থন করুন না কেন বাংলার মানুষ বিচার চায়। তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে। এর আগে মন্ত্রী কারাগারের স¤প্রসারিত অংশের উদ্বোধন করে কারাগারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। কারা মহাপরিদর্শক আশরাফুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ নুরুল ইসলাম ও চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহমদ। উপস্থিত ছিলেন সিটি মেয়র মনজুর আলম, নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান ও চট্টগ্রাম অঞ্চলের উপ-মহাপুলিশ পরিদর্শক মো. নওশের আলী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার রাজধানীর নাজিমুদ্দিন রোড থেকে কেরাণীগঞ্জে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে সেখানে ১৯৪ একর জমি উপর নতুন কারাগারের নির্মাণ কাজ শুরু হয়েছে। “এ কাজ শেষ হলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতির জনক ও জাতীয় চার নেতার স্মৃতি জাদুঘর সর্বসাধরণের জন্য উন্মুক্ত করা হবে,” বলেন সাহারা। কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সব অনিয়ম দুর্নীতির ঊর্ধ্বে উঠে বন্দিদের অধিকার সমুন্নত রেখে তাদের প্রতি মানবিক আচরণ করতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, ‘চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স¤প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প’র আওতায় ৫৮ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে কারাগারে ৩৫টি নতুন ভবন নির্মাণ করা হয়েছে। ১৯৯৮ সালে শুরু হওয়া এ প্রকল্পের কাজ দুই ধাপে শেষ হয়। স¤প্রসারিত কারাগারের মোট ধারণক্ষমতা এক হাজার ৭১৫ জন। স¤প্রসারিত কারাগারে থাকছে- ডিআইজি প্রিজনের কার্যালয়, প্রশাসনিক ভবন, দর্শনার্থীদের জন্য ইন্টারভিউ ব্লক, গুদাম ভবন, পাঁচতলাবিশিষ্ট ছয়টি পুরুষ ব্যারাক, ১০টি কনডেমড সেল, ৩২টি সিকিউরিটি সেল, শ্রেণীপ্রাপ্ত বন্দিদের একটি ব্যারাক, নারী বন্দিদের দুইটি ব্যারাক, শিশু কিশোর বন্দিদের একটি ব্যারাক এবং ১০০ শয্যার একটি হাসপাতাল। এছাড়াও থাকবে ডিআইজ প্রিজনের বাসভবন ও সিনিয়র জেল সুপারের বাসভবন। এই কারাগারে থাকা অবস্থায় মারা যাওয়া দুই বিদেশি বন্দির লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদের মধ্যে একজন সেনেগাল ও অন্যজন নেপালের নাগরিক। এ দুই বন্দির লাশ হস্তান্তরে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন কারা মহাপরিদর্শক ও চট্টগ্রামের জেলা প্রশাসক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/ডিডি/২১৫৬ ঘ.