২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ট্রাক খাদে, নিহত ৬

মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রাক খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 03:45 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

মেহেরপুর, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রাক খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১০ জন। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে তিরাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন মেহেরপুর সদরের আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের শরীফুল ইসলাম (২৫), নাগরাজ আলী (৩০), শেখ সাবান আলী (২৩), তোফাজ্জল হোসেন (৩০) ও হেমায়েত উদ্দিন (৩২)। আরো একজন ট্রাকের নিচে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে ছয়জনকে মেহেরপুর ও গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গাংনী থানার ওসি গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেহেরপুর থেকে ঢাকাগামী একটি ট্রাক বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসকে পাশ কাটাতে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা ছয়জন নিহত হন। ট্রাকটি উদ্ধার করার পর নিহত আরেকজনের পরিচয় জানা যাবে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩০৫ ঘ.