২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে নবগঙ্গা নদীতে জবাই করা লাশ

নড়াইলের নবগঙ্গা নদী থেকে এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

নড়াইল, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের নবগঙ্গা নদী থেকে এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কালিয়া উপজেলার দেবীপুর গ্রামের খেয়াঘাটে অহিদুজ্জামান বিশ্বাসের (৫০) লাশ পাওয়া যায়। তিনি নড়াইল সীমান্তবর্তী গোপালগঞ্জের ছোটফা গ্রামের বাসিন্দা। কালিয়া থানার ওসি মতিয়ার রহমান জানান, গত ১৫ ডিসেম্বর রাতে অহিদুজ্জামান বিশ্বাসকে একদল ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯৫৮ ঘ.