২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জের কামারখন্দ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

সিরাজগঞ্জ, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কামারখন্দ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তেঘরী ব্রিজের নিচে রঘুনাথ পাল (৫০) নামের ওই ব্যাবসায়ীর লাশ পাওয়া যায়। রঘুনাথ সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনের কনফেকশনারী ব্যবসায়ী এবং সদর উপজেলার বারাকান্দি গ্রামের বাসিন্দা। কামারখন্দ থানার ওসি সোহরাব আলী জানান, সোমবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন রঘুনাথ। কিন্তু রাতে তিনি বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে তেঘরী ব্রিজের নিচ থেকে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮৫৬ ঘ.