২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

জেলা শহর থেকে গুলি ভর্তি একটি বিদেশি রিভলবারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 12:08 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

জয়পুরহাট, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহর থেকে গুলি ভর্তি একটি বিদেশি রিভলবারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে আনন্দ মার্কেটের একটি জুতার দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন- শহরের শান্তিনগর এলাকার ইব্রাহিম মোল্লা (৩০), পারুলিয়ার রকি মিয়া (২১) ও ফরিদপুর গ্রামের ফরিদ আলী (৩৬)। জয়পুরহাট সদর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, মাকের্টের একটি জুতার দোকানে অস্ত্র কেনা-বেচা হওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। “তাদের কাছ থেকে চীনের তৈরি পয়েন্ট ২২ বোরের একটি রিভলবার উদ্ধার করা হয়,” বলেন তিনি। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮০৫ ঘ.