২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত

ভোলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক জলদস্যু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ভোলা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক জলদস্যু নিহত হয়েছে। মঙ্গলবার সকালে চরফ্যাশন ও মনপুরা উপজেলার সীমান্তবর্তী ভাসানচরের বঙ্গোপসাগর মোহনায় এ ‘বন্দুকযুদ্ধে’ হয় বলে পুলিশ জানিয়েছে। ভোলার পুলিশ সুপার (এসপি) বশির আহমেদ বিকালে র‌্যাবের বরাত দিয়ে জানান, বন্দুকযুদ্ধে স্থানীয় জলদস্যু বাবুল বাহিনীর প্রধান বাবুল নিহত হয়েছেন। এ সময় একটি টু টু বোর রাইফেল, একটি বন্দুক, দু’টি এলজি, একটি টু টু বোর পিস্তল, ১৬টি বন্দুকের খালি খোসা, সাতটি বন্দুকের তাজা গুলি এবং আটটি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। গত ১৪ ডিসেম্বর একই এলাকায় জলদস্যু জাকির বাহিনীর সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ জাকির বাহিনীর জাকিরসহ ১০ জলদস্যু ও এক জেলে নিহত হয়। অভিযানের নেতৃত্বে থাকা র‌্যাবের ডিএডি সরোয়ার হোসেন সাংবাদিকদের জানান, গোপন সাংবাদ পেয়ে অভিযান চালালে জলদস্যুরা র‌্যাবের প্রতি গুলি ছুঁড়তে শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি চালালে বাবুল নিহত হয়। প্রায় দু’ঘণ্টা এ ‘বন্দুকযুদ্ধ’ চলে বলে তিনি জানান। তিনি আরো জানান, র‌্যাব ও স্থানীয় জেলেরা বাবুলের লাশ সনাক্ত করেছে। বিকাল ৫টায় লাশ নিয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে চরফ্যাশনের উদ্দেশে রওয়ানা হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫৬ ঘ.