ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম আর মজুমদার মারা গেছেন।
সোমবার রাত সাড়ে ৮টায় বার্ধক্যজনিত কারণে সম্মিলিত সামরিক তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার ছেলে হাসান মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ড. কামাল হোসেনের মতো ১৯৭১ সালে পাকিস্তানে আটক থাকা এম আর মজুমদারের বিরুদ্ধেও তৎকালীন পাকিস্তান সরকার রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছিলো। স্বাধীনতার পর দেশে ফেরেন তিনি।
আওয়ামী লীগের সংসদ সদস্য হাফিজ আহমেদের চাচা এম আর মজুমদার জাতীয় পার্টির হয়ে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মঙ্গলবার বাদ জোহর শ্যামলী শিশু পল্লী জামে মসজিদে আর এম মজুমদারের প্রথম জানাজা হবে। পরে সিলেটের জকিগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/২৩০৬ ঘ.
bdnews24