২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 05:04 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

রাজবাড়ী, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার রাত সাড়ে ৯টা থেকে সব ফেরি বন্ধ হয়ে যায় বলে বিআইডব্লিউটিসি জানিয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার জানান, কুয়াশায় কোনোকিছু দেখা না যাওয়ায় নয়টি ফেরির সবকটি বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, মাঝ নদীতে রয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, আমানত শাহ ও কুমারী ফেরি। এছাড়া চারটি ফেরি পাটুরিয়ায় এবং দুইটি দৌলতদিয়া ঘাটে অবস্থান করছে। কুয়াশা কাটলে মঙ্গলবার আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৬ ঘ.