২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় নিখোঁজ যুবলীগ নেতার লাশ উদ্ধার

মাদারীপুরে পদ্মা নদীতে নিখোঁজের তিন দিন পর যুবলীগ নেতা অলিউর রহমান মুন্সীর (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 08:20 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

মাদারীপুর, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে পদ্মা নদীতে নিখোঁজের তিন দিন পর যুবলীগ নেতা অলিউর রহমান মুন্সীর (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে পদ্মা নদীর মাঝিরকান্দি এলাকার ড্রেজিংয়ের পাইপের সঙ্গে জড়ানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ জানান, অলিউর পৌর যুবলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন। তিনি শহরের কুকরাইল এলাকার কাজীমুদ্দিন মুন্সীর ছেলে। নিহতের ভাই বরাত মুন্সী সাংবাদিকদের জানান, গত ১৫ ডিসেম্বর রাত ৮টার দিকে মাওয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী স্পিড বোটের সঙ্গে মাঝিরকান্দি ক্রসিং চ্যানেলের কাছে কাওড়াকান্দি থেকে ছেড়ে যাওয়া অপর একটি স্পিডবোটের সংঘর্ষ হয়। এ সময় কাওড়াকান্দি থেকে ছেড়ে যাওয়া স্পিড বোটের যাত্রী অলিউর নদীতে পড়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অলিউরের লাশ খুঁজে পায় বলে জানান মেয়র ইয়াদ। বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪১৮ ঘ.