২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

খেলার মাঠে তুচ্ছ ঘটনায় ঢাকার সাভারে এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 04:57 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

সাভার, ডিম্বের ১৮ (বিডিউিজ টোয়েন্টফোর ডটকম)- খেলার মাঠে তুচ্ছ ঘটনায় ঢাকার সাভারে এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে পিটুনিতে গুরুতর আহত হয় সবুজ হোসেন (১৬)। সন্ধ্যায় তার মৃত্যু হয়। সবুজ রাজফুলবাড়ীয়া এলাকার মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। সাভারের শোভাপুর এলাকার নুরুল ইসলামের ছেলে। ঘটনার সময় উপস্থিত মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক দুলাল কৃষ্ণ বাকশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,, দুপুরে সাভার থানার পাশে অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে তাদের স্কুলের ১০ শ্রেণীর ছাত্রদের সঙ্গে পাশের এলাকার তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রদের ক্রিকেট খেলা ছিল। ঘটনার সময় উপস্থিত সবুজের বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক দুলাল কৃষ্ণ বাকশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খেলার শুরুর আগে ওই স্কুল মাঠে একটি ছেলে সাইকেল চালাচ্ছিল। হঠাৎ সবুজের সঙ্গে ধাক্কা লেগে সাইকেলচালক পড়ে যায়। এ নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সবুজ ছেলেটিকে চড় মারে। এর কিছুক্ষণ পর ৮/১০ জন যুবক খেলার মাঠে এসে সবুজকে বেধড়ক মারধর করে। তিনি বলেন, “এক যুবক সবুজের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে সবুজ।” এরপর হামলাকারীরা পালিয়ে যায় বলে জানান শিক্ষক দুলাল। তিনি বলেন, সবুজকে প্রথমে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে। সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত তথ্য নিয়েছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন পনিরও গিয়েছেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৪৯ ঘ.