২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বাঘের হামলায় জেলে নিহত

সুন্দরবনে বাঘের হামলায় এক জেলে নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 02:56 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

খুলনা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে বাঘের হামলায় এক জেলে নিহত হয়েছেন। রোববার কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির পানাভারানী খালে কাঁকড়া ধরার সময় এ হামলা হয় বলে জানায় বন কর্তৃপক্ষ। নিহত গোপাল মুন্ডা (৪০) কয়রা উপজেলার উত্তর বড়বাড়ি গ্রামের কালীপদ মুন্ডার ছেলে। তিনি সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতেন। সুন্দরবন পশ্চিম বিভাগের বন কর্মকর্তা জহির উদ্দিন আহমেদ জানান, ফরেস্ট স্টেশনের অনুমতি নিয়ে সকালে সঙ্গীসহ গোপাল কাঁকড়া ধরতে যান। সকাল ১০টার দিকে একটি বাঘ গোপালকে ধরে বনের ভিতর নিয়ে যায়। তার সঙ্গীদের চিৎকারে আশপাশের লোকজন ও বনরক্ষীরা ছুটে এসে গোপালের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। তিনি জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৫৩ ঘ.