২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

মাগুরার পারনান্দুয়ালী বাস টার্মিনালে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 08:04 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

মাগুরা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার পারনান্দুয়ালী বাস টার্মিনালে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে কামিনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে রাশেদ গাজীকে (২৬) গ্রেপ্তার করা হয়। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার ফলসি গ্রামের কেরামত গাজীর ছেলে। পুলিশ জানিয়েছে, রাশেদের শরীরে বাঁধা অবস্থায় দুটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ৩৪ রাউণ্ড গুলি, চারটি ম্যাগজিন, পাঁচ প্যাকেট বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। মাগুরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সরকার বিরোধী কর্মকাণ্ডে এগুলো ব্যবহারের জন্য মজুদ করা হচ্ছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে রাশেদ জানিয়েছে, অস্ত্র ও গোলাবারুদগুলো যশোরের পালবাড়ি থেকে ফরিদপুরের ভাঙ্গায় নিয়ে যাচ্ছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৫৯ ঘ.