২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিটির সচিব হলেন রফিকুল

পদোন্নতি পেয়ে নবগঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব হয়েছেন রফিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদোন্নতি পেয়ে নবগঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব হয়েছেন রফিকুল ইসলাম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার তাকে অতিরিক্ত সচিব (ভারপ্রাপ্ত সচিব) থেকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতির পর তাকে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। স¤প্রতি বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দু’টি বিভাগকে আলাদা দুটি মন্ত্রণালয় গঠন করা হয়। অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব ছিলেন। নতুন মন্ত্রণালয় গঠনের পরও তিনি একই দায়িত্বে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৪০ ঘ.