ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস উপলক্ষে সামরিক জাদুঘর দর্শনের জন্য পাঁচ দিনের বিশেষ সময়সূচি ঘোষণা করা হয়েছে।
বুধবার জাদুঘরটির সাপ্তাহিক ছুটি হলেও আগামী বুধবার (১৪ ডিসেম্বর) এদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত তা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া আগামী ১৫ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত জাদুঘর সবার জন্য উন্মুক্ত থাকবে।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাদুঘরটি পরিদর্শনে অর্থের বিনিময়ে কোনো টিকেট সংগ্রহের প্রয়োজন হয় না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাদুঘরে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র প্রদর্শিত হবে।
সাধারণত শীতকালে শনিবার থেকে মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২০২১ ঘ.
bdnews24