২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ‘ধর্ষককে’ পিটুনি, পুলিশে সোপর্দ

সিলেটে শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 12:25 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

সিলেট, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। সোমবার রাতে মেয়েটি (৬) ধর্ষণের শিকার হয়। মঙ্গলবার সকালে মো. ওয়াসিমকে (২৫) আটক করা হয়। মেয়েটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওয়াসিমের বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা গ্রামে। থাকে সিলেট নগরীর শাহী ঈদগাহর দিদার মিয়ার কলোনিতে। ওয়াসিম স্থানীয় এক ব্যাংক কর্মকর্তার প্রাইভেট কার চালক বলে পুলিশ জানিয়েছে। সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান উদ্দিন জানান, সোমবার রাত সাড়ে ৮টায় সিগারেট কিনে এনে দেওয়ার কথা বলে ওই বাসার তত্ত্বাবধায়েকের মেয়েটিকে বাসায় ডেকে নিয়ে ওয়াসিম মেয়েটিকে ধর্ষণ করে। মেয়ের বাবা সকালে এলাকার লোকজনকে বিষয়টি জানান। বেলা ১১টার দিকে ওয়াসিম গাড়ি বের করতে ওই বাসায় গেলে এলাকার লোকজন তাকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়। সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল¬ুর রহমান উজ্জ্বল জানান, ওয়াসিম উপস্থিত লোকজনের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮১৬ ঘ.