২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে কিশোরী পাচারের অভিযোগে গ্রেপ্তার এক

চাকরির প্রলোভন দেখিয়ে কিশোরীকে পাচারের অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 11:23 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

বাগেরহাট, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরির প্রলোভন দেখিয়ে কিশোরীকে পাচারের অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আবজাল বালী (৪২) শরীয়তপুরের ডামুড্যা এলাকার মারফত বালীর ছেলে। সোমবার রাতে উপজেলার লড়ারকূল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। ২০ বছর আগে লড়ারকুল গ্রামে বিয়ে করে সেখানেই বসবাস করছেন আবজাল। চিতলমারী থানার ওসি দিদারুল আলম সাংবাদিকদের জানান, চিতলমারী উপজেলার দড়ি উমাজুড়ি গ্রামে আবজালের যাতায়াত ছিলো। এই সুযোগে গত ১৫ জুন ওই গ্রামের এক কিশোরীকে ঢাকায় পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে আসে আবজাল। ওই কিশোরী বাড়ি ছাড়ার ১০ দিন পর ভারতের কোনো একটি জায়গা থেকে মায়ের সঙ্গে মোবাইলে কথা বলে। এরপর থেকে ওই কিশোরীর সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। আবজাল ও তার সহযোগীরা কিশোরীকে পাচার করেছে- এই অভিযোগে গত ১২ নভেম্বর কিশোরীর মা চিতলমারী থানায় একটি মামলা করেন। ওই মামলায়ই গ্রেপ্তার করা হয় আবজালকে। আবজাল পুলিশকে জানিয়েছেন, ওই কিশোরী এখন ভারতের একটি কারাগারে রয়েছে, তবে কোন কারাগারে তা জানেন না তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৬৫৭ ঘ.