ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর দেশের সংবাদপত্রে ছুটি থাকবে। ফলে ১৭ ডিসেম্বর বাজারে কোনো পত্রিকা পাওয়া যাবে না।
সোমবার বাংলাদেশ পত্রিকা মালিক সমিতি (নোয়াব) সভাপতি মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে কেউ ইচ্ছা করলে বিশেষ ব্যবস্থায় সংবাদপত্র প্রকাশ করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/২২২৭ ঘ.
bdnews24