সিলেট, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেট নগরীর আলুরতল এলাকায় কথিত মাইজভান্ডারীর খানকাহ পোড়ানোর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে আলুরতল থেকে গ্রেপ্তার হন ওই এলাকার নুর আহমদের ছেলে আব্দুল কুদ্দুস (৪০) ও আব্দুর রব (৩৬) এবং আব্দুর রউফের ছেলে আব্দুল করিম (৩৫)।
রোববার রাতে খানকাহে অগ্নিসংযোগ ও ভাংচুর করে স্থানীয় জনতা।
ওই রাতেই খানকাহের মালিক শায়েস্ত মিয়া ১০ জনের নাম উল্লেখসহ আরো ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা করেন।
শাহপরান থানার উপ-পরিদর্শক (এসআই) মুতালেব হোসেন জানান, এই মামলায় এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাতে শতাধিক লোকজন দেশি অস্ত্র নিয়ে শায়েস্তা মিয়ার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে।
এলাকাবাসীর অভিযোগ, শায়েস্তা মিয়ার বাড়িতে প্রতিদিন ‘চিটাগাং মাইজভান্ডারী’ নামে ওরশ ও গানের আসর বসে। এখানে মাইকযোগে রাতভর গান-বাজনা ও গাঁজা খাওয়ার আসর বসানো হতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৪৭ ঘ.
bdnews24