২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিলংয়ে সীমান্ত সম্মেলন সোমবার

ভারত ও বাংলাদেশের সীমান্ত বাহিনীর উপমহাপরিচালক পর্যায়ে বৈঠক সোমবার শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত ও বাংলাদেশের সীমান্ত বাহিনীর উপমহাপরিচালক পর্যায়ে বৈঠক সোমবার শুরু হচ্ছে। ভারতের শিলংয়ে অনুষ্ঠেয় এ বৈঠক ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পক্ষে নেতৃত্ব দেবেন উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়ীদ খান। ভারতের পক্ষে নেতৃত্বে দেবেন ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মেঘালয়, গৌহাটি, মিজোরাম ও কাচার এবং ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি। সম্মেলনে যোগ দিতে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার শিলংয়ের পথে ঢাকা ছাড়বে বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দলে থাকছেন বিজিবি’র কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, খাগড়াছড়ি ও রাংগামাটি সেক্টর কমান্ডার, বিজিবি সদর দপ্তরের স্টাফ অফিসার এবং স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি। সম্মেলনে বিজিবির পক্ষ থেকে আলোচ্যসূচি ঠিক করা হয়েছে- নিরস্ত্র বাংলাদেশিদের গুলি ও অপহরণ বন্ধ করা, ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ বন্ধ, নারী ও শিশু পাচার বন্ধ ইত্যাদি।ভ এছাড়া মাদক পাচার রোধে আরো কার্যকর উপায় নিয়েও দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তারা আলোচনা করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৮৩১ ঘ.