ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে রোববার দুপুরে বঙ্গভবনে ফিরেছেন।
চিকিৎসকরা রোববার জানান, তিনি সুস্থ আছেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি গত বৃহস্পতিবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন।
সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, সিএমএইচ থেকে রাষ্ট্রপতি বঙ্গভবনে এসে পৌঁছালে কর্মকর্তারা তাকে অভ্যর্থনা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/১৮০২ ঘ.
bdnews24