২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শিক্ষকদের নির্বাচন ৩১ ডিসেম্বর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচন আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচন আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। চবি ভারপ্রাপ্ত নিবন্ধক অধ্যাপক মোহাম্মদ সফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনের জন্য উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম. আবদুল গফুরকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে। এ নির্বাচনে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদের নেতৃত্ব নির্বাচিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১২৫ ঘ.