২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮

কুমিল্লায় একটি মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আট জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2011, 08:14 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় একটি মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আট জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে মহাসড়কের মিরসরাইয়ের মস্তান নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতরা হলেন- হুমায়ুন কবির (৪৮), রুহুল আমিন (৪২), মো. হাবিবুর রহমান (২৭), মো. সাহেদুল ইসলাম (২৪), সালাউদ্দিন (২১), মো. রবি (২০), মনির ও মো. সাহাবুদ্দিন (২৫)। তাদের বাড়ি চট্টগ্রাম মহানগরে। মিরসরাই হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাহাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে কুমিল্লা থেকে চট্টগ্রামমুখী চয়েস পরিবহনের বাসটির সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। “এতে বাসের আট যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।” চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মৃণাল চাকমা জানান, সকাল সোয়া ৭টার দিকে আহত আট জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি আটক করা হলেও দুটি গাড়ির চালকই পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরআরডি/আরএ/১৪১২ ঘ.