২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত

রাজধানীর ধানমণ্ডিতে অ্যামবুলেন্সের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2011, 06:31 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমণ্ডিতে অ্যামবুলেন্সের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে পপুলার ডায়াগনস্টিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিমা ইয়াসমিনের (৪০) বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কাঞ্চনপাড়ায়। তার স্বামী আনোয়ার হোসেন একজন পল্লী চিকিৎসক। পপুলারের একটি অ্যাম্বুলেন্সে ধাক্কা দেওয়ার পর ওই প্রতিষ্ঠানের অ্যাম্বুলেইে নাসিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, নাসিমা মারা গেছেন। নিহতের মেয়ে মনোয়ারা ইমা ঢামেক হাসাপাতালে সাংবাদিকদের বলেন, তিনি, তার মা ও বাবা পপুলারের সামনে দাঁড়িয়েছিলেন। অ্যাম্বুলেন্সটি হঠাৎ পেছন থেকে তার মাকে ধাক্কা দেয়। ধানমণ্ডি থানার ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর শুনে তিনি এক পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। ওই কর্মকর্তা ফিরলে বিস্তারিত জানাতে পারবেন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১২৩০ ঘ.