২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসা থেকে স্বর্ণালঙ্কার লুট

রাজধানীর গুলশান থানার শাহজাদপুরে সোমবার রাতে এক ব্যবসায়ীর বাসায় ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 07:53 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশান থানার শাহজাদপুরে সোমবার রাতে এক ব্যবসায়ীর বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রায় সাত ভরি স্বর্ণালঙ্কার এবং ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। কম্পিউটার ব্যবসায়ী শওকত হোসেনের শাহজাদপুর ৯-গ নম্বর বাসায় এই ডাকাতি হয় বলে জানান শওকতের ভাই সাজ্জাদ হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত পৌনে ৮টা থেকে সাড়ে আটটা পর্যন্ত ডাকাতরা অবস্থান করে মালামাল লুট করে নিয়ে যায়।” তবে গুলশান থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা ডাকাতি নয়, চুরি হয়েছে।” ওই ভবনের নিচ তলার এক ইউনিটে সস্ত্রীক বাস করেন শওকত। সাজ্জাদ জানান, ৩-৪ যুবক বাসা ভাড়া নেওয়ার জন্য এসেছে বললে তখন ওই বাসায় থাকা সাজ্জাদের স্ত্রী দরজা খুলে দেন। দরজা খোলা মাত্র ডাকাত দল তাকে ধাক্কা দিয়ে বাসার মধ্যে ঢুকে পড়ে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচপি/পিডি/০১৫২ ঘ.