২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ততা: রাজধানীতে যুবকের কারাদণ্ড

রাজধানীর বাংলামোটরে এক তরুণীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 02:11 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর বাংলামোটরে এক তরুণীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মো. সেলিম তালুকদার (৩৫) নামে ওই যুবককে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দণ্ড দেন। ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রমনা থানা এলাকার বাংলামোটর চৌরাস্তায় এ ঘটনা ঘটে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এক ছাত্রী রিকশায় করে যাওয়ার পথে সেলিম একটি মোটর সাইকেলে করে এসে রিকশার গতি রোধ করে। এ সময় সেলিম ওই ছাত্রীকে মোটর সাইকেলে চড়তে বলে এবং তার ওড়না কেড়ে নেয়। পরে স্থানীয় লোকজন সেলিমকে আটক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/পিডি/২০০৭ ঘ.