২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দপুরে জামায়াত নেতা গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে জামায়াতে ইসলামীর উপজেলার কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুককে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

নীলফামারী, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর সৈয়দপুরে জামায়াতে ইসলামীর উপজেলার কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। সোমাবার বিকাল সাড়ে ৪টায় শহরের সোহেল রানা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। সৈয়দপুর থানার ওসি জামাল উদ্দিন সাংবাদিকদের জানান, যুদ্ধপরাধের বিচারে আটক জামায়াত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিকালে শহরে মিছিল করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রস্তুতি নিচ্ছিলো জামায়াত-শিবির নেতাকর্মীরা। গ্রেপ্তার গোলাম ফারুককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৩৬ ঘ.